Home সাম্প্রতিক ট্রেনের ছাদে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
সাম্প্রতিক

ট্রেনের ছাদে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

Share
Share

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামছুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে অবস্থান করছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত ঘটে।

এ সময় ট্রেনের ‘ছ’ বগির ছাদে থাকা অবস্থায় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বুকের অংশ ও পরনের জামা পুড়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে ১ বছর ৮ মাস বয়সী নিজের মেয়েকে গলা কেটে হত্যা

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস) নামে এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে...

ডাকাতেরা যখন মুখ চেপে ধরেছিল, তখন মনে মনে শুধু বলছিলাম, ‘আল্লাহ আমাকে অসম্মানিত কইরো না’

রাজধানীর একটি বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনায় আহত হয়েছেন এক স্কুলশিক্ষিকা ও তাঁর পরিবার। ১১ মে সকালে স্কুল থেকে ফিরে দরজা খুলতেই মুখোশধারী ডাকাতদের...

Related Articles

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

ঢাকা প্রতিনিধি রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদে হামলার অভিযোগ দুই বোন আহত, এলাকায় উত্তেজনা

ঢাকা প্রতিনিধি রাজধানীর মিরপুর ১১ নম্বরের বাউনিয়াবাদ এলাকায় দুই পক্ষের সংঘর্ষে দুই...

মাগুরায় ৭ম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৫

মাগুরা জেলার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ...

শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) ঢাকার পল্লবীতে ধর্ষণের পর মাথা কেটে শিশু রামিসা...