Home আন্তর্জাতিক আমিরাতে কন্যাকে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যা
আন্তর্জাতিক

আমিরাতে কন্যাকে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যা

Share
Share

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে বহুতল ভবন থেকে নিচে ফেলে হত্যার পর এক ভারতীয় প্রবাসী নারী আত্মহত্যা করেছেন। শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার আল-নাদহা এলাকার একটি আবাসিক ভবনের নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ভবনের কর্মীদের বরাতে জানা যায়, ৩৫ বছর বয়সী ওই নারী প্রথমে নিজের শিশুকন্যাকে ভবনের ওপর থেকে নিচে ফেলে দেন। পরে তিনি নিজেও লাফ দেন।
ভবনটির প্রথম ছয় তলা গাড়ি পার্কিং ও ব্যায়ামাগারের জন্য ব্যবহৃত হয়। এর ওপরে আবাসিক অংশ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ১৫তম তলার বারান্দা থেকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৩২ তলা ভবনের এক নিরাপত্তারক্ষী জানান, তারা হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে ছুটে যান। সেখানে এক নারী ও শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। শিশুটির মরদেহ সড়কে এবং নারীর মরদেহ ফুটপাথে পড়ে ছিল।
পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত পুরো ভবন ঘিরে রাখে।
জানা গেছে, নিহত নারীর স্বামী দুবাইয়ে চাকরি করেন। ঘটনার একদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। সে সময় পুলিশও ঘটনাস্থলে গিয়েছিল। স্বামী নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করেন, তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন।
মর্মান্তিক এ ঘটনার পর পুলিশ নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

  র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামের...

Related Articles

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...