Home সাম্প্রতিক শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন
সাম্প্রতিক

শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)

ঢাকার পল্লবীতে ধর্ষণের পর মাথা কেটে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ অন্যান্য নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং নির্যাতনকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে পৌর শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধ করা হয়।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন—মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ শঙ্কর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা, শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ আরও অনেকেই।

এ সময় বক্তারা বলেন—রাজধানীতে নৃশংসভাবে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়াও চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। গত এক মাসে জামালপুরে ১৩টি নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা অব্যাহত রয়েছে। সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করে। এতে করে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা ও সামাজিকভাবে শিশুদের সুরক্ষা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন চলাকালে শিশু রামিসাসহ সকল নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতীকীভাবে দশ মিনিটের জন্য শহরের দয়াময়ী মোড় অবরোধ করে রাখা হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...