Home জাতীয় অপরাধ বগুড়ায় ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
অপরাধ

বগুড়ায় ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

Share
Share

বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে ৩০০টি ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। সাইদুর রহমান জয়পুরহাট জেলা পুলিশ লাইনসে কর্মরত। আর আব্দুল ওয়াহাব রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন। তবে গত বছরের ৩১ মে বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তিনি চাকরিচ্যুত হন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে তাঁদের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ মে সন্ধ্যায় শহরের পুলিশ প্লাজা এলাকা থেকে ৮৫০টি ইয়াবাসহ তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।

সেসময় গ্রেপ্তার ব্যক্তিরা ছিলেন জয়পুরহাট ট্রাফিক পুলিশের কনস্টেবল সাখাওয়াত হোসেন, আরআরএফ রাজশাহীর কনস্টেবল আব্দুল ওয়াহাব, বগুড়া পুলিশ লাইনসের নায়েক আব্দুল আলীম এবং আনসার ব্যাটালিয়নের সদস্য আবু সুফিয়ান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...