গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজমাইন মাহতাব, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস এবং উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সঞ্জয় সরকার।
এ ছাড়া পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল ও চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন জেলা প্রশাসক।
এর আগে উপজেলা পরিষদের লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
Leave a comment