Home জাতীয় মার্কিন প্রতিরক্ষা চুক্তি ইস্যুতে নতুন প্রশ্ন তুললেন মাসুদ কামাল
জাতীয়রাজনীতি

মার্কিন প্রতিরক্ষা চুক্তি ইস্যুতে নতুন প্রশ্ন তুললেন মাসুদ কামাল

Share
Share

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি এবং সামরিক সহযোগিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি দাবি করেছেন, অতীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কার কথা বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে তার কিছু অংশ বাস্তবতার সঙ্গে মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে।

এক অনলাইন আলোচনায় মাসুদ কামাল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও সরকার ও বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তার ভাষায়, বিষয়টি নিয়ে এক ধরনের নীরবতা বিরাজ করছে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি প্রতিরক্ষা চুক্তির আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য প্রকাশ পাচ্ছে। এর একটি হলো ‘জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (GSOMIA)’ এবং অন্যটি ‘অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট (ACSA)’। তার দাবি, এসব চুক্তির আওতায় ভবিষ্যতে মার্কিন সামরিক জাহাজ ও যুদ্ধবিমান বাংলাদেশের বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে।

মাসুদ কামাল বলেন, আন্তর্জাতিক একটি সামুদ্রিকবিষয়ক গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ বাড়ছে এবং বিষয়টি ভারত ও চীনের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আলোচনায় তিনি আরও বলেন, অতীতে শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ ও আশপাশের এলাকা সামরিক প্রয়োজনে ব্যবহারের আগ্রহ দেখিয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলেও বর্তমান পরিস্থিতিতে অনেকে নতুন করে সেই বক্তব্যের সঙ্গে মিল খুঁজছেন বলে মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে শেখ হাসিনার পতনের পেছনে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র সংকট, ভোটাধিকার প্রশ্ন ও দুর্নীতির মতো বিষয়গুলোকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেন মাসুদ কামাল। তার ভাষায়, “অপশাসন, গণতন্ত্র হরণ ও লুটপাটের অভিযোগও বড় বাস্তবতা ছিল।”

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজার এলাকায় মার্কিন সেনাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সামরিক মহড়াও অনেকের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। যদিও সরকার এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে ব্যাখ্যা করেছিল।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে এবং আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহও সে কারণে বাড়ছে। ফলে ভবিষ্যতে যেকোনো প্রতিরক্ষা বা কৌশলগত চুক্তি নিয়ে স্বচ্ছ আলোচনা এবং জনমতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

Related Articles

‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, পরিবার বলছে জুলাই আন্দোলনকারী

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হলে প্রতিরোধ করবে বিজিবি

নাশকতার উদ্দেশ্যে কেউ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিরোধ...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে...

হেফাজতের প্রতিবাদে কুমিল্লায় মাহফিল করতে পারলেন না তাহেরী

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ ও প্রশাসনের অনুমতি না...

;