Home আন্তর্জাতিক তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও স্ট্যালিনের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিকরাজনীতি

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও স্ট্যালিনের সৌজন্য সাক্ষাৎ

Share
Share

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি শপথ গ্রহণের একদিন পরই সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।

গত মাসে দুই নেতা ছিলেন একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং একাধিকবার প্রকাশ্যে সমালোচনাও করেছেন। তবে নির্বাচনের ফলাফলের পর পরিস্থিতি বদলে যায়।সোমবার (১১ মে) চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে যান মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। সেখানে দুই নেতা সৌজন্য বিনিময় করেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, বিজয় কালো স্যুট পরা অবস্থায় স্ট্যালিনকে হাতজোড় করে অভিবাদন জানাচ্ছেন এবং স্ট্যালিনও তা গ্রহণ করছেন।

তবে এই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন দল বড় ধরনের জয় পাওয়ায় তামিলনাড়ুর রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকে-র আধিপত্যেও নতুন মোড় এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ হলেও ভবিষ্যতের রাজনীতিতে সম্ভাব্য নতুন জোট বা সমঝোতার ইঙ্গিত বহন করতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চট্টগ্রামে গুলিবিদ্ধ ১১ বছরের শিশু রেশমী, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ কলোনিতে সন্ত্রাসী গুলিবর্ষণের সময় গুলিবিদ্ধ হয়ে ১১ বছরের স্কুলছাত্রী রেশমী আক্তার এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের...

৬ জেলায় অব্যবহৃত ৬ হাসপাতাল চালুর নির্দেশ, দ্রুত বাস্তবায়নের তাগিদ

দেশের ছয় জেলায় বিপুল ব্যয়ে নির্মিত কিন্তু বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার...

Related Articles

অক্সফোর্ড ইউনিয়নে ইসলাম নিয়ে বিতর্কে টমি রবিনসন, উত্তেজনা তুঙ্গে

আগামী ২৮ মে যুক্তরাজ্যের Oxford Union–এ ইসলাম নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠানে বক্তা...

আওয়ামী লীগ ফিরবে অবস্থানে, তবে ভুল করলে আবারও পতন ঘটবে কাদের সিদ্দিকী

কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ আবারও তার...

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাবে ইরানের সমর্থন

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া...

মার্কিন জরিপে চাঞ্চল্য: হোয়াইট হাউস হামলা ‘সাজানো’ মনে করছেন বড় অংশের নাগরিক

যুক্তরাষ্ট্রে একটি নতুন জরিপে দেখা গেছে, হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারের সময় গত...