Home খেলাধুলা সাফ চ্যাম্পিয়নশিপের আগে দারুণ শুরু, থাই ক্লাবকে ২–০ গোলে হারাল বাংলাদেশ নারী দল
খেলাধুলাফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের আগে দারুণ শুরু, থাই ক্লাবকে ২–০ গোলে হারাল বাংলাদেশ নারী দল

Share
Share

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিতে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতকে ২–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে দলটি।

ব্যাংককে অনুষ্ঠিত দর্শকশূন্য এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন আনিকা রানিয়া সিদ্দিকী এবং উমহেলা মারমা। ম্যাচের ১৫ মিনিটে আনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। ৭৭ মিনিটে উমহেলা মারমার গোল ব্যবধান দ্বিগুণ করে নিশ্চিত করে জয়।আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টানা তৃতীয়বার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ৭ মে থেকেই থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানে ১৫ দিনের ক্যাম্পের পাশাপাশি আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ১৭ মে, যেখানে প্রতিপক্ষ ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব।

ক্যাম্প শেষে ২১ মে ভারত রওনা হবে বাংলাদেশ দল।এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ মে গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ...

নওগাঁর মহাদেবপুরে ১৬ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রাম থেকে মো. রবিউল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৮...

Related Articles

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল...

এবার বিশ্বকাপ জিতবে কে? তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল—এমন দাবি করেছেন ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা...

বিশ্বকাপে হ্যারি কেইনের গোলের অনন্য রেকর্ড

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে গোল করে ইংল্যান্ডের হয়ে নতুন...

বৃষ্টি উপেক্ষা করে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

সর্বজিৎ চাকমা, রাঙামাটি বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও...