Home জাতীয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি শিক্ষার্থীসহ দুজনকে এক দিনের রিমান্ডে পাঠাল আদালত
জাতীয়রাজনীতি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি শিক্ষার্থীসহ দুজনকে এক দিনের রিমান্ডে পাঠাল আদালত

Share
Share

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালককে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।রিমান্ডে যাওয়া দুইজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর নাছিফ এবং চালক রুবেল মিয়া। নাছিফ স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং অভিযোগে বলা হয়েছে তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার নথি অনুযায়ী, ২ মে ভোরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের ২০–২৫ জন নেতা-কর্মী সমবেত হয়ে উসকানিমূলক স্লোগান দেন এবং সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

পুলিশের দাবি, খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ নাছিফ ও রুবেলকে গ্রেপ্তার করে। তবে অন্যরা পালিয়ে যায়।এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;