Home রাজনীতি সিলেট বিস্তারিত সিলেট পাচ্ছে আরও একজন মন্ত্রী
রাজনীতি

সিলেট বিস্তারিত সিলেট পাচ্ছে আরও একজন মন্ত্রী

Share
Share

বর্তমান মন্ত্রীসভায় প্রতিনিধিত্ব করছেন সিলেট বিভাগের দুইজন মন্ত্রী। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন আরও একজন। এবার মন্ত্রীসভায় যুক্ত হতে যাচ্ছেন বিভাগের আরও এক নেতা। মন্ত্রীসভার আকার বাড়ানো হলেই যুক্ত হবেন তিনি।

ট্যুর প্যাকেজ

মন্ত্রীসভার জন্য অপেক্ষমান এই নতুন মুখ হচ্ছেন মাহিদুর রহমান। টেকনোক্র্যাট কোটায় তিনি মন্ত্রীসভায় অন্তভর্’ক্ত হবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগে মন্ত্রীসভা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের- এমন তথ্য দলীয় সূত্র থেকে জানা গেছে।

মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারে।

মাহিদুর রহমান চার দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি দুইবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও ছিলেন। তিনি ব্রিটেন, ইউরোপ, আমেরিকা ও কানাডায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিত।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছেন, তা দেশবাসীর কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ভবিষ্যতে তিনি যে পরিবর্তন বা সম্প্রসারণ করবেন, সেটিও দেশ ও সরকারের স্বার্থ বিবেচনায় করেই করবেন বলে আমরা বিশ্বাস করি।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৫ হাজার টাকার দলিলে ২ লাখ ঘুষ: চট্টগ্রামে সাবরেজিস্ট্রারসহ ৩ জন কারাগারে

চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে মাত্র ১৫ হাজার টাকা সরকারি ফির দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনে ২ লাখ টাকা ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগে সাবরেজিস্ট্রারসহ...

জাতিসংঘে দাঁড়িয়ে মামদানিকে কড়া ভাষায় আক্রমণ নেতানিয়াহুর

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের দাবি তোলায় এবং ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেওয়ার জবাবে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন...

Related Articles

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিত মুখ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আঞ্জুমান ইকরাকে...

জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরাকে বহিষ্কার

  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান...

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে...

সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ...

;