Home জাতীয় কারিগরি ত্রুটি ছাড়া দেশে লোডশেডিং নেই ইকবাল হাসান মাহমুদ টুকু
জাতীয়

কারিগরি ত্রুটি ছাড়া দেশে লোডশেডিং নেই ইকবাল হাসান মাহমুদ টুকু

Share
Share

দেশের কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কিছু এলাকায় কারিগরি ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, তবে তা লোডশেডিং নয়।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী টুকু বলেন, দেশে বিদ্যুৎ সরবরাহ এখন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চলছে। অতীতে কৃত্রিমভাবে সংকট তৈরি করে জ্বালানি খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিশেষ করে ডিজেল চুরিসহ জ্বালানি খাতে দুর্নীতির বিষয়ে শূন্য সহনশীলতার কথা বলেন তিনি।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশের বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে, ফলে কোথাও লোডশেডিং হয়নি। পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদা পূরণে যথেষ্ট রয়েছে এবং ছোট কিছু কারিগরি সমস্যাও এখন নিয়ন্ত্রণে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, গত কয়েকদিনে সর্বোচ্চ চাহিদার সময়েও বিদ্যুৎ সরবরাহ সমান থাকায় কোনো লোডশেডিং হয়নি। ২৭ এপ্রিল সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৭৯৩ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে সরবরাহ করা হয়। পরবর্তী দিনগুলোতেও একই ধারা অব্যাহত ছিল।

সরকার জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ধরে রাখতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানো হচ্ছে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও ‘শূন্য লোডশেডিং’ বজায় রাখার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক...

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮...

Related Articles

‘দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টক শোতে বলবেন’: স্পিকার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দেওয়ার সময়...

দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণাঙ্গ মন্ত্রী দীপেন দেওয়ানকে...

রাঙ্গামাটির লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

বিপ্লব ইসলাম,রাঙ্গামাটি রাঙ্গামাটির লংগদু উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

মাদারীপুর-১ আসনের এমপির ভিডিও ভাইরাল, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও...