Home জাতীয় বহিষ্কার হলেন জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারা সেই ছাত্রী
জাতীয়

বহিষ্কার হলেন জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারা সেই ছাত্রী

Share
Share

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নেলী বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৩ মে) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য মো. রইছ উদ্দীন বলেন, ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিব্রতকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়কের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপাচার্য আরও জানান, একাধিক প্রত্যক্ষদর্শীর মাধ্যমে এক শিক্ষার্থীর গায়ে অন্য শিক্ষার্থীর হাত তোলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অসংগত আচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইনডোর গেমস পরিচালনায় দায়িত্বে অবহেলার কারণে ক্রীড়া উপকমিটির আহ্বায়ককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সদস্যসচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপাচার্য।

গত ২৯ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৬’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যারমের ফাইনাল খেলা চলাকালে নিয়মভঙ্গের অভিযোগ ওঠে। এ নিয়ে খেলোয়াড় সাদিয়া ও জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের মধ্যে কথা–কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাঁরা একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে জর্জিসকে থাপ্পড় দেন সাদিয়া।

এ ঘটনার পর সাদিয়া নিজের ফেসবুক আইডিতে ক্রীড়া সম্পাদককে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘মিস্টার জর্জিস আনোয়ার নাইম (ক্রীড়া সম্পাদক, জকসু), এরপর থেকে খেলায় স্বজনপ্রীতি করলে এর চেয়ে বেশি থাপ্পড় খাবেন। এখন তো শুধু একটা দিছি। অবৈধভাবে কাউকে চ্যাম্পিয়ন করার চেষ্টাও করবেন না।’

এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তীব্র সমালোচনা শুরু হয় এবং তার বহিষ্কারের দাবি জানান বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, নেলী জকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়টির একমাত্র ছাত্রী হল সংসদে ছাত্রদল প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করে হেরে যান। তবে সে ছাত্রদলের কোনো পদে নেই এমনকি ছাত্রদলের কেউ নয় বলে জানিয়েছে শাখা ছাত্রদল। এছাড়া ছাত্রদলের অনেক নেতাকর্মীকেও থাপ্পড় মারার ঘটনায় নিন্দা জানাতেও দেখা যায়। নেলির বিচারের দাবিতে জকসুর পক্ষ থেকে ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়। এদিকে নেলীর সঙ্গে শাখা ছাত্রলীগের নেত্রীদের বিভিন্ন ছবি ও নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়তে দেখা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। তাঁর ভাষ্য,...

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে ‘টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং’ বিষয়ে ৯ দিনের আবাসিক প্রশিক্ষণ...

Related Articles

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত...

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...