Home জাতীয় অপরাধ রাউজানে টিলা বিরোধে গুলি করে যুবককে হত্যা, এলাকায় উত্তেজনা
অপরাধআঞ্চলিক

রাউজানে টিলা বিরোধে গুলি করে যুবককে হত্যা, এলাকায় উত্তেজনা

Share
Share

চট্টগ্রামের রাউজানে টিলার মাটি কাটা নিয়ে বিরোধের জেরে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ এপ্রিল) রাত প্রায় ৩টার দিকে পৌরসভার পূর্ব আইলি খীল খামার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি স্থানীয়ভাবে রাজনৈতিক সংগঠন বিএনপির কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খামার টিলা এলাকায় বাবলু ও তার মামাতো ভাই পলিন দীর্ঘদিন ধরে টিলা কেটে মাটি বিক্রি করে আসছিলেন। এ নিয়েই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

তবে নিহতের বাবা আবুল কালাম সওদাগর ভিন্ন দাবি করে বলেন, ঘটনাস্থল ছিল বাবলুর নানার বাড়ি। তিনি সেখানে দাওয়াতে গিয়েছিলেন এবং ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে তাকে গুলি করে হত্যা করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে, বাবলু মাছ ধরতে গিয়েছিলেন।

এদিকে স্থানীয়ভাবে পাওয়া তথ্যে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত ১৯ মাসে রাউজানে ২২টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে বিএনপির ১৬ জন, আওয়ামী লীগের ৫ জন এবং পারিবারিক বিরোধে ১ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া...

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি

মো:গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় নয় বছর...

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ...