Home জাতীয় অপরাধ রাউজানে টিলা বিরোধে গুলি করে যুবককে হত্যা, এলাকায় উত্তেজনা
অপরাধআঞ্চলিক

রাউজানে টিলা বিরোধে গুলি করে যুবককে হত্যা, এলাকায় উত্তেজনা

Share
Share

চট্টগ্রামের রাউজানে টিলার মাটি কাটা নিয়ে বিরোধের জেরে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ এপ্রিল) রাত প্রায় ৩টার দিকে পৌরসভার পূর্ব আইলি খীল খামার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি স্থানীয়ভাবে রাজনৈতিক সংগঠন বিএনপির কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খামার টিলা এলাকায় বাবলু ও তার মামাতো ভাই পলিন দীর্ঘদিন ধরে টিলা কেটে মাটি বিক্রি করে আসছিলেন। এ নিয়েই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

তবে নিহতের বাবা আবুল কালাম সওদাগর ভিন্ন দাবি করে বলেন, ঘটনাস্থল ছিল বাবলুর নানার বাড়ি। তিনি সেখানে দাওয়াতে গিয়েছিলেন এবং ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে তাকে গুলি করে হত্যা করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে, বাবলু মাছ ধরতে গিয়েছিলেন।

এদিকে স্থানীয়ভাবে পাওয়া তথ্যে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত ১৯ মাসে রাউজানে ২২টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে বিএনপির ১৬ জন, আওয়ামী লীগের ৫ জন এবং পারিবারিক বিরোধে ১ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

Related Articles

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী...

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এবার সাময়িক বহিষ্কার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এবার এক...

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

;