Home অন্যান্য ‘বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে’
অন্যান্য

‘বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে’

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেন, একটি ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, এই বট বাহিনী তাকে নিয়ে ভুয়া ছবি কার্ড তৈরি করছে এবং বিভিন্নভাবে বিদ্রূপ করছে। এমনকি তিনি নাকি পরীক্ষার দিন পরীক্ষার রুটিন দেবেন—এমন হাস্যকর অপপ্রচারও চালানো হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘নকল প্রতিরোধে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না, কোন বিষয়ে পরীক্ষা হবে তা পরীক্ষার হলে জানানো হবে’—এ মর্মে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এটি একটি গুজব।

‘ফেল করলেই এমপিও বাতিল’—এমন গুজবও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তিনি জানিয়েছিলেন যে, কোনো প্রতিষ্ঠানে শূন্য শতাংশ পাস করলেও এমপিও বাতিল করা হবে না। কিন্তু তা বিকৃত করে ‘ফেল করলেই এমপিও বাতিল’—এভাবে প্রচার করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন এমন অবস্থা হয়েছে যে, মনে হচ্ছে দেশ সামাজিক যোগাযোগমাধ্যমেই চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণের বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা...

Related Articles

বিরল নয়, দেশের বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

কোরবানির ঈদে সামাজিক যোগাযোগমাধ্যম, রাজধানীর পশুর হাট ও জাতীয় চিড়িয়াখানাজুড়ে আলোচনার কেন্দ্রে...

গ্রাফিতি ইস্যুতে ১২ ঘণ্টার মধ্যে অবস্থান বদল সিএমপির

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে...

গ্যাসের আগুন কেড়ে নিল ৫ প্রাণ; পাশাপাশি কবরে শায়িত স্বামী, স্ত্রী ও তিন সন্তান

কষ্ট সইবার মতো আর অবশিষ্ট কেউ রইল না। একে একে নিভে গেল...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা...