Home ধর্ম ও জীবন ‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’
ধর্ম ও জীবন

‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’

Share
Share

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে পদত্যাগ করা উচিত, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব

ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজী ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হজযাত্রা উপলক্ষে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজযাত্রীরা হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন।

পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হজ ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দলনেতাদের সঙ্গেও মতবিনিময় করেন ধর্মমন্ত্রী।

তাদের উদ্দেশে তিনি বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণের বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা...

Related Articles

ইসলাম গ্রহণ নিয়ে গুঞ্জন: অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস

মরক্কোর সৌহায়লা আল-তাহিরিকে বিয়ে করার পর ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম...

পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

ভৌগোলিক দূরত্বের সীমানা পেরিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর...

সৌদি আরবে এ পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৭...