Home সাম্প্রতিক নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪
সাম্প্রতিক

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪

Share
Share

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে রাতের জন্য অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের মধ্যে তারা পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে স্বজন সৌরভও নদীতে তলিয়ে যান।

বিষয়টি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করেও তাদের সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় রাতে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে আবার অভিযান শুরু করবে।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ চারজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সকালে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক...

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে...

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে: তিতুমীর

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে বলে মন্তব্য করেছেন...