Home সাম্প্রতিক শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা
সাম্প্রতিক

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

Share
Share

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে না দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের ১৬টি আইনজীবী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জয়া ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার সাহার নেতৃত্বে আইনজীবীদের একটি দল নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে যায়। তবে পুলিশের বাধায় তারা শোবার ঘরটি পরিদর্শন করতে পারেননি।

আইনজীবীরা জানান, রংপুরের ওই চার হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে এবং তারা মামলার আইনি প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। বাড়িটি পরিদর্শনের বিষয়ে আগে থেকেই রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার ও কোতোয়ালি থানাকে লিখিতভাবে জানানো হয়েছিল। সে সময় পুলিশ কমিশনার পরিদর্শনের অনুমতিও দিয়েছিলেন বলে দাবি করেন তারা।

তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর থানা-পুলিশ জানায়, আইনজীবীরা শুধু বাড়ির ছাদ ও নিচতলা পরিদর্শন করতে পারবেন। শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

আইনজীবীরা জানান, বাড়ির ভেতরের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য তারা একাধিকবার মোবাইল ফোনে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তিনি ফোন ধরেননি। এমনকি তাদের নম্বর ব্লক করে রাখার অভিযোগও করেন তারা।

অ্যাডভোকেট অনুপ কুমার সাহা বলেন, ‘আমরা যদি ঘরের ভেতরটা দেখতে পেতাম, তবে তা আদালতে যথাযথভাবে উপস্থাপন করতে পারতাম। কিন্তু পুলিশ কমিশনার আমাদের ফোন ধরেননি।’

তিনি বলেন, পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সুষ্ঠু তদন্তের স্বার্থে শোবার ঘরটি পরিদর্শনের অনুমতি দিলে তদন্তের কোনো ব্যত্যয় ঘটত না।

চার হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করে অনুপ কুমার সাহা বলেন, দেশবাসীর মতো তারাও বিচার পাওয়ার আশা হারাতে চান না। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ সব ধরনের আইনি সহায়তা অব্যাহত রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক...

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ...

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে: তিতুমীর

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে বলে মন্তব্য করেছেন...