Home সাম্প্রতিক ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে: তিতুমীর
সাম্প্রতিক

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে: তিতুমীর

Share
Share

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকায় পানি ব্যবস্থাপনা, কৃষি, কর্মসংস্থান ও নতুন শহর গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন শেষে হাবাসপুর কে. রাজ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আগে আপনারা কখনো ভোট দেননি, সেজন্য এতদিন পদ্মা ব্যারেজ হয়নি। কারণ বাংলাদেশে এই প্রথম আমরা দেখেছি অনেকদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন।’

তিনি বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের যাত্রা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। ফারাক্কা সমস্যাকেও তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং তার উদ্যোগে ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার সরকারের সময়ে পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল উল্লেখ করে তিতুমীর বলেন, আগের সময়ে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলেও এর সঙ্গে দুর্নীতিও হয়েছে।

দেশের বেকারত্বকে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে। তারেক রহমানের সময়ে এক কোটি বা তারও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিতুমীর বলেন, দেশের অবহেলিত অঞ্চলগুলোতে উন্নয়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি পদ্মা ব্যারেজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিল্প উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, জানুয়ারি থেকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। কর্মসংস্থানমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এটি আগের পরিকল্পনার মতো নয়। নতুন চিন্তা ও নকশায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ডিজাইন ফেজের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পানি সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন শহর গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটির পানি ব্যবস্থাপনার কৌশল হবে অত্যাধুনিক। পানামা খালের উদাহরণ দিয়ে তিনি বলেন, পানামা খালের চেয়েও বড় পরিসরে কাটা কৌশল সম্পন্ন পদ্মা ব্যারেজ হবে।

সবশেষে তিতুমীর বলেন, জনগণ ভোট দিয়ে যে সুযোগ তৈরি করেছে, তারেক রহমানের নেতৃত্বে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক...

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে...

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ...