Home জাতীয় ইলিয়াস আলীর ত্যাগের কারণেই গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছি: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
জাতীয়

ইলিয়াস আলীর ত্যাগের কারণেই গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছি: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Share
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;
Share

স্টাফ রিপোর্টার, সিলেট | পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইলিয়াস আলীর ত্যাগের কারণেই দেশ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। দলটির বহু নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন, মামলায় জর্জরিত ছিলেন এবং হামলার মুখে পড়েছেন। এরপরও তারা গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আপস করেননি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনের কারণেই ইলিয়াস আলী গুমের শিকার হয়েছেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, জিয়া পরিবার দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। এ কারণেই জনগণ বারবার তাদের রাষ্ট্রক্ষমতায় এনেছে। জনগণের আস্থায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এখন সময় নতুন বাংলাদেশ গড়ার। বিরোধী দলসহ সবাইকে ভাবতে হবে—এই দেশ সবার। আমরা আর জুলুম-নির্যাতনের যুগে ফিরে যেতে চাই না।

এ সময় তিনি সিলেটবাসীর উদ্দেশে বলেন, ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেটের মানুষের উদারতা রয়েছে, সেই শক্তিকে কাজে লাগাতে হবে। গণতন্ত্রের ভিত্তি যেন সিলেটে আরও শক্তিশালী হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি জানান, আগামী ২ মে তারেক রহমান সিলেট সফর করবেন। এ সময় তিনি বাসিয়া নদীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং একটি ক্রীড়া উদ্যোগের উদ্বোধন করবেন।

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা সিঁড়ি বেয়ে হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

লিফট প্রস্তুত থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় উঠে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে...

রাঙ্গামাটিতে তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত...

Related Articles

১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

বাংলাদেশে রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের...

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করায় শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে শৃঙ্খলা রক্ষার্থে এক শিক্ষার্থীর মোবাইল...

বনঘেঁষে অবৈধ মুরগির খামার ও বিষ্ঠা পরিবহন: ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চর্মরোগে আক্রান্ত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সংরক্ষিত বনঘেঁষা কাহালগাঁও গ্রামে পরিবেশ দূষণের চরম...

‘লেডিমীর জাফর’ বলা ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ

ফেসবুকে ‘লেডি মীরজাফর’ লিখে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি)...