Home আন্তর্জাতিক পর্তুগালে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম সর্বকালীন রেকর্ডে
আন্তর্জাতিকইউরোপ

পর্তুগালে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম সর্বকালীন রেকর্ডে

Share
Share

পর্তুগালে নিত্যপ্রয়োজনীয় মৌলিক খাদ্যপণ্য ক্রমেই দামের রেকর্ড স্পর্শ করছে, যা সাধারণ পরিবারের বাজেটকে অতিরিক্ত চাপের মুখে ফেলেছে। দেশটির ভোক্তা অধিকার সংস্থা ‘ডেকো প্রোটেস্ট’-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত পুষ্টি ও খাদ্যের জন্য একটি পরিবারের ন্যূনতম মাসিক বাজেট বর্তমানে ২৫৪.৪০ ইউরোতে পৌঁছেছে। ২০২২ সাল থেকে নিয়মিত বাজার পর্যবেক্ষণ অনুযায়ী এটি সর্বোচ্চ মূল্য।

ডেকো প্রোটেস্টের তালিকাভুক্ত ৬৩টি অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে গত এক সপ্তাহে ব্যয় বৃদ্ধি পেয়েছে ০.০৮ ইউরো। যদিও এটি সামান্য মনে হলেও দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। প্রতিবেদন অনুযায়ী, ঠিক এক বছর আগে একই পণ্য কিনতে ১৭.৪৬ ইউরো কম খরচ করতে হতো। সাম্প্রতিক দুই বছরের তুলনায় বাজারদর প্রায় ৩৫.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একই পণ্যের ঝুড়িতে ৬৬.৭০ ইউরো বেশি খরচ করতে হচ্ছে।

গত এক সপ্তাহে জুকিনি, টমেটো ও পেঁয়াজের দাম যথাক্রমে ১৭%, ১৫% এবং ১০% বৃদ্ধি পেয়েছে। তবে বছরের ভিত্তিতে বিশ্লেষণ করলে দেখা যায় বাঁধাকপির দাম বেড়েছে ৫৩%, গুঁড়ো কফি ৩৯% এবং সি-বাস মাছ ৩৯% বৃদ্ধি পেয়েছে। দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি দাম বেড়েছে গরুর মাংস (১২২%), বাঁধাকপি (৮৮%) এবং ডিম (৮৪%)।

এই দামবৃদ্ধি বিশেষ করে মাছ, মাংস, ফল-মূল ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে পর্তুগালের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করছে। সরকারের নীতি এবং বাজার নিয়ন্ত্রণে এই পরিস্থিতির সমাধান না হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

চাঁদপুরে খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, পাঁচ গরুর মৃত্যু

চাঁদপুরে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে...

Related Articles

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

;