Home আন্তর্জাতিক পোল্যান্ডের অস্বীকৃতিতে ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা ধ্বংস
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

পোল্যান্ডের অস্বীকৃতিতে ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা ধ্বংস

Share
Share

ইরানে মার্কিন ঘাঁটিতে ক্রমবর্ধমান হামলা ঠেকাতে পোল্যান্ডের কাছ থেকে অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চাওয়া ট্রাম্প প্রশাসনের জন্য ব্যর্থ প্রমাণিত হয়েছে। ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য দেশ পোল্যান্ড স্পষ্ট জানিয়েছে, তাদের আকাশসীমা এবং পূর্ব সীমান্ত রক্ষার জন্য নিয়োজিত এই প্রতিরক্ষা ব্যবস্থা তারা মধ্যপ্রাচ্যে পাঠাবে না।

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “পোল্যান্ডের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের প্যাট্রিয়ট ব্যাটারি এবং এর অস্ত্রশস্ত্র পোল্যান্ডের সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে এবং এই সিদ্ধান্তে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের ওপর বোমাবর্ষণ শুরু হলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানি সক্ষমতা ধ্বংস করতে হিমশিম খাচ্ছে। স্যাটেলাইট চিত্র ও যুদ্ধক্ষেত্রের তথ্য অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইতোমধ্যে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ রাডার এবং ‘ই-৩ সেন্ট্রি অ্যাওয়াকস’ কমান্ড বিমান ধ্বংস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এই পরিস্থিতিতে পোল্যান্ডের অস্বীকৃতি এবং স্পেনের মতো দেশগুলোর আকাশসীমা ব্যবহারে অনীহা ট্রাম্প প্রশাসনকে আরও চাপে ফেলেছে। ক্ষুব্ধ ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করেছেন এবং জোট থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

;