Home আন্তর্জাতিক ফ্রান্সে বসবাসরতদের জরুরি সতর্কতা! ১ কোটি ২০ লক্ষ বাড়ি রেড জোনে
আন্তর্জাতিকইউরোপ

ফ্রান্সে বসবাসরতদের জরুরি সতর্কতা! ১ কোটি ২০ লক্ষ বাড়ি রেড জোনে

Share
Share

জলবায়ু পরিবর্তনের এক বিচিত্র ও ভয়াবহ প্রভাবে ফ্রান্সের আবাসন খাতে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে। দেশটির প্রায় ১ কোটি ২০ লক্ষ ঘরবাড়ি এখন ‘শ্রিঙ্কিং-সোয়েলিং’ বা মাটির সংকোচন ও প্রসারণজনিত কারণে মারাত্মক ঝুঁকির মুখে।

ফরাসি সরকারের দেওয়া তথ্যমতে, অত্যধিক দাবদাহে মাটির নিচের কাদা স্তর শুকিয়ে সংকুচিত হওয়া এবং পরবর্তী ভারী বর্ষণে তা আবার ফুলে ওঠার ফলে এই সংকটের সৃষ্টি হচ্ছে। ক্রমাগত এই প্রক্রিয়ায় হাজার হাজার বাড়ির দেওয়ালে ও মেঝেতে বিশাল ফাটল দেখা দিচ্ছে, দরজা-জানালা বেঁকে যাচ্ছে এবং মাটির নিচের পানির পাইপ ফেটে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বর্তমানে ফ্রান্সের মূল ভূখণ্ডের অর্ধেকেরও বেশি এলাকা এই সমস্যার ‘মাঝারি বা উচ্চ’ ঝুঁকিতে রয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রায় ৫৪ শতাংশ একক বাড়ির ওপর।

বিজ্ঞানীদের মতে, ২০২৫ সালের রেকর্ডভাঙা গ্রীষ্মকাল ও চলতি বছরের নজিরবিহীন অতিবৃষ্টি এই প্রাকৃতিক দুর্যোগকে আরও ত্বরান্বিত করেছে। প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বাতাস অতিরিক্ত ৭ শতাংশ আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা রাখে, যার ফলে একদিকে তীব্র খরা দেখা দিচ্ছে, অন্যদিকে বেড়েছে বিধ্বংসী বন্যার প্রকোপ। বিশেষ করে ১৯৭০-এর দশকের কংক্রিট ব্লকে নির্মিত বাড়িগুলো এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।

এই সংকট মোকাবিলায় ফরাসি সরকারকে প্রতি বছর প্রায় ১০০ কোটি ইউরো ক্ষতিপূরণ দিতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলিয়ার, দোরদোন ও তর্নের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে ‘আর্জিল প্রিভেনশন ফান্ড’ নামে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে সরকার। এর মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই বাড়িগুলোর স্থায়িত্ব পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে...

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

Related Articles

ফিলিস্তিনিদের নির্যাতনের দায়ে নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি ৭১ ব্রিটিশ এমপির

  ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির...

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির...

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে...

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...