রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি | মোংলা বন্দরে জ্বালানি তেলের সংকটে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে আমদানিকারক ও ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে। অধিকাংশ লাইটার জাহাজ তেলের অভাবে দীর্ঘ সময় অলস পড়ে থাকায় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে।
জ্বালানির ঘাটতি ও লাইটার সংকটের কারণে মাদার ভেসেল থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে, ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইমও বেড়ে যাচ্ছে।
এতে আমদানিকারকদের জরিমানা ও অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। খাদ্যশস্য, সার এবং শিল্পকারখানার কাঁচামাল খালাস ও পরিবহনে চরম বিপর্যয় দেখা দিয়েছে।
পশুর নদী ও খুলনার রূপসাসহ চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায় শত শত খালি লাইটার দীর্ঘদিন ধরে নোঙর করে রয়েছে।
এমভি আর রশিদ-০১ লাইটারের মাস্টার মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, জ্বালানি তেল না পাওয়ায় তারা এক সপ্তাহ ধরে পণ্য বোঝাই করতে পারেননি।
সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরির কর্মকর্তা মো. মামুন জানান, লাইটার সংকটের কারণে বাণিজ্যিক জাহাজ থেকে সিমেন্টের কাঁচামাল নির্ধারিত সময়ে খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন প্রায় ১৭ হাজার ডলার বিলম্ব মাশুল গুনতে হচ্ছে এবং কারখানায় কাঁচামালের সংকট দেখা দিয়েছে।
শেখ সিমেন্টের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আজাদুল হক বলেন, লাইটার জাহাজে তেলের অভাবে কারখানায় ক্লিংকার আনা যাচ্ছে না, ফলে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
লাইটার মালিক মো. খোকন বলেন, বাজারে তেল সরবরাহের নির্দেশনা থাকলেও ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় পণ্য বোঝাই করা সম্ভব হচ্ছে না।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মোংলা মেরিন ডিলার ও এজেন্ট এইচ. এম. দুলাল বলেন, বন্দরে জাহাজের আগমন বেড়ে যাওয়ায় তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী প্রবীর হীরা জানান, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। তবে সীমিত প্রাপ্যতার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার...
ByDesk ReportAugust 21, 2026ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু...
ByDesk ReportAugust 21, 2026রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক...
ByDesk ReportAugust 23, 2026মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাকিয়া বেগম...
ByDesk ReportAugust 23, 2026কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
ByDesk ReportAugust 22, 2026রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী...
ByDesk ReportAugust 22, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment