রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি | মোংলা বন্দরে জ্বালানি তেলের সংকটে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে আমদানিকারক ও ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে। অধিকাংশ লাইটার জাহাজ তেলের অভাবে দীর্ঘ সময় অলস পড়ে থাকায় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে।
জ্বালানির ঘাটতি ও লাইটার সংকটের কারণে মাদার ভেসেল থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে, ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইমও বেড়ে যাচ্ছে।
এতে আমদানিকারকদের জরিমানা ও অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। খাদ্যশস্য, সার এবং শিল্পকারখানার কাঁচামাল খালাস ও পরিবহনে চরম বিপর্যয় দেখা দিয়েছে।
পশুর নদী ও খুলনার রূপসাসহ চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায় শত শত খালি লাইটার দীর্ঘদিন ধরে নোঙর করে রয়েছে।
এমভি আর রশিদ-০১ লাইটারের মাস্টার মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, জ্বালানি তেল না পাওয়ায় তারা এক সপ্তাহ ধরে পণ্য বোঝাই করতে পারেননি।
সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরির কর্মকর্তা মো. মামুন জানান, লাইটার সংকটের কারণে বাণিজ্যিক জাহাজ থেকে সিমেন্টের কাঁচামাল নির্ধারিত সময়ে খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন প্রায় ১৭ হাজার ডলার বিলম্ব মাশুল গুনতে হচ্ছে এবং কারখানায় কাঁচামালের সংকট দেখা দিয়েছে।
শেখ সিমেন্টের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আজাদুল হক বলেন, লাইটার জাহাজে তেলের অভাবে কারখানায় ক্লিংকার আনা যাচ্ছে না, ফলে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
লাইটার মালিক মো. খোকন বলেন, বাজারে তেল সরবরাহের নির্দেশনা থাকলেও ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় পণ্য বোঝাই করা সম্ভব হচ্ছে না।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মোংলা মেরিন ডিলার ও এজেন্ট এইচ. এম. দুলাল বলেন, বন্দরে জাহাজের আগমন বেড়ে যাওয়ায় তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী প্রবীর হীরা জানান, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। তবে সীমিত প্রাপ্যতার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হচ্ছে।
মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের দ্রুত রোগজীবাণু শনাক্ত এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন সহজ করতে ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’...
ByDesk ReportJuly 3, 2026আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার...
ByDesk ReportJuly 3, 2026ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র উপকূলীয় জনপদ; আবহাওয়া...
ByDesk ReportJuly 5, 2026মো: গোলাম কিবরিয়া , রাজশাহী অনলাইনে নামজারির আবেদনের পর প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের...
ByDesk ReportJuly 5, 2026মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের...
ByDesk ReportJuly 5, 2026মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর...
ByDesk ReportJuly 5, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment