Home জাতীয় অপরাধ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, উদ্ধার ৩ জেলে
অপরাধ

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, উদ্ধার ৩ জেলে

Share
Share

রবি ডাকুয়া, বাগেরহাট | সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় মুক্তিপণের দাবিতে দস্যুদের কাছে জিম্মি থাকা তিন জেলেকেও উদ্ধার করা হয়।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর সদস্যরা বাইনতলা খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতরে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাদের ধাওয়া করে। এ সময় দুইটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা এবং নগদ ১,১০০ টাকাসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। পাশাপাশি তাদের আস্তানাও ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক বনদস্যু মো. সোহাগ হাওলাদার (৩৫) বাগেরহাটের শরণখোলা এবং বাবুল সানা (৪২) খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে দস্যুতা চালিয়ে আসছিল।

অপরদিকে, আরও একটি গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের খোলডাঙ্গা খালসংলগ্ন এলাকায় বনদস্যু ‘জোনাব’ বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা তিন জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় দস্যুদের আস্তানা থেকে ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি এবং ১টি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন—ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫); তারা সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।

আটক দস্যু, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত তাদের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন দস্যুকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। এছাড়া দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার...

ইরান যুদ্ধ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু...

Related Articles

৩ দিন ধরে তালাবদ্ধ ঘর: একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক...

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাকিয়া বেগম...

ডিবির বিশেষ অভিযানে আর্থিক সাইবার অপরাধের অভিযোগে নাহিদ গ্রেপ্তার

  নওগাঁয় আর্থিক সাইবার অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নাহিদ (২৯) নামের...

মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

  বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে...