Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৭০ লাখ ইরানি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৭০ লাখ ইরানি

Share
Share

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মুখে দেশ রক্ষায় এক অভূতপূর্ব গণজাগরণের দাবি করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো মার্কিন স্থল অভিযান প্রতিহত করতে প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি নাগরিক অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কালিবাফ এই চাঞ্চল্যকর তথ্য জানান। তিনি উল্লেখ করেন, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে একটি শক্তিশালী জাতীয় আন্দোলন গড়ে উঠেছে, যেখানে লাখ লাখ মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় লড়াই করার শপথ নিয়েছেন। কালিবাফ বলেন, “তারা আমাদের জাতির প্রতিরক্ষায় দাঁড়াতে এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণও গ্রহণ করেছেন।”

৯ কোটি জনসংখ্যার দেশ ইরানে কালিবাফই প্রথম উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যিনি আনুষ্ঠানিকভাবে এই বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীর প্রস্তুতির কথা ঘোষণা করলেন। যদিও এই পরিসংখ্যানের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন, সরকার অবসরপ্রাপ্ত সৈন্য এবং সাধারণ জনগণকে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানানোর ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্বেচ্ছাসেবী শাখা ‘বাসিজ’ বাহিনীতে অল্পবয়সীদের অন্তর্ভুক্ত করার খবরও পাওয়া যাচ্ছে।

এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়ে হামলা জোরদার করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধূলিসাৎ হয়ে গেছে। তবে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্ররা এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, ওয়াশিংটন ও তেল আবিবের কাছে ইরানের প্রকৃত সামরিক উৎপাদন কেন্দ্র ও কৌশলগত অস্ত্রভাণ্ডার সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই।

আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। তিনি সতর্ক করে বলেন, “সামনে আরও বড় বিপর্যয়কর ও বিধ্বংসী আঘাত আসছে এবং এই আগ্রাসনের চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে ১০ দিন আগে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়েছিল জেলার পুলিশ...

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জৈব...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

;