Home আঞ্চলিক দাউদকান্দিতে মেলা থেকে ফেরার পথে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

দাউদকান্দিতে মেলা থেকে ফেরার পথে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

Share
Share

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার কানড়া মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের বারেক (৪২) ও মোস্তফা (৪০)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, নিহতরা চাঁদপুরের মতলব উপজেলার বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তাদের বাড়ি থেকে মাত্র দুই-তিন কিলোমিটার দূরে কানড়া মাজার এলাকায় অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বারেক ও মোস্তফার মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—নবীর হোসেন (৩৮), প্রবাসী মো. কাওসার (৪০), সেলসম্যান ইসমাইল (৩৭) এবং অটোরিকশা চালক মো. সাগর মিয়া (৩৫)। স্থানীয়রা ও পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা দুজনেই পেশায় অটোরিকশা চালক ছিলেন । দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঢাকাগামী একটি অজ্ঞাত বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা!

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় সামনে এসেছে তার এক বান্ধবীকে নিয়ে মায়ের আগের উদ্বেগের কথা। মেয়ের...

ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতির অভিযোগ উঠেছে একাধিক চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চক্রের সদস্যরা লক্ষ্যবস্তু ব্যক্তিকে...

Related Articles

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি, এমপি আমির হামজার চ্যালেঞ্জ

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সাড়ে ছয় মাসে নিজের সততার...

স্ত্রীর মরদেহ ঘরে রেখে মসজিদে আজান দিতে গিয়ে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের ইন্তেকাল

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা...

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য...

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব...

;