Home আঞ্চলিক গোয়াইনঘাটে উপ-সহকারী ভূমি কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
আঞ্চলিক

গোয়াইনঘাটে উপ-সহকারী ভূমি কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

Share
Share

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ১ নং রুস্তুমপুর ইউনিয়ে অবস্থিত তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েক ব্যক্তি বলেন, তহশিলদার দেলোয়ার হোসেন এখানে যোগদানের পর থেকেই এই সরকারি অফিসকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রুপান্তর করেছেন, ঘুষ, দূৰ্ণীতি আর অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা ওই কর্মকর্তার মূলমন্ত্র।

সপ্তাহে দুই তিন দিন অফিসে আসেন, আসলেও সময় মত অফিসে আসেন না। অফিসে গিয়ে খুঁজে পাওয়া যায় না। এতে ভোগান্তিতে পড়ে সেবা গ্রহীতারা। জমির খাজনা পরিশোধ করতে গেলে ভূমি কর্মকর্তা নির্ধারিত অঙ্কের চেয়ে কয়েকগুন বাড়তি টাকা দাবি করেন। খাজনার রশিদ প্রদানের সময় সরকার নির্ধারিত টাকা উল্লেখ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়। কয়েকজন ভুক্তভোগী জানান, জমির খাজনা রশিদ নিতে তহশিলদার দেলোয়ার হোসেনের কাছে গেলে তিনি ৫০ হাজার টাকা চাইলে ওই টাকা দেওয়া হয়।কিন্তু খাজনার রশিদে দুই হাজার টাকা। এক লাখ টাকার নিয়ে ৯ হাজার টাকা খাজনার রশিদ দিয়েছে তহশিলদার।

মানববন্ধনে ভোক্তভূগীরা জানান, তহশিলদার দেলোয়ার হোসেন অত্র অফিসের অফিস সহায়কদের ব্যাতি রেখে দালাল আর মধ্যসত্বভোগীদের মাধ্যমে তিনি কাজ করান। আমরা ইতিপূর্বে তহশিলদারের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও কোন প্রতিকার হয় নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে দূর্নীতিবাজ ভূমি কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান, স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, মিয়া, ফয়জুর রহমান মুরব্বি, নূর উদ্দিন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম প্রমুখ।

এদিকে, গত বুধবার (২৫ মার্চ) অফিসে নিজ রুমে ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিন দরজা বন্ধ করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল এবং বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসলে অফিস সহায়ক আয়াত উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরোও বলেন, একজন ভূমি কর্মকর্তা এবং অফিস সহায়ক অফিসের ভিতরে এমন মারামারি বিষয়টি এলাকাবাসীর জন্য লজ্জা ও উদ্বেগের। অনতিবিলম্বে তহশীলদার (উপ সহকারী ভূমি কর্মকর্তা) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বরখাস্ত ও চাকরী আইন অনুযায়ী ফোজধারী কার্যবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে ভুক্তভোগীসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে শিশু অপহরণ চেষ্টার ঘটনা, ঝাড়ুদার আটক

রাজশাহীতে ট্রাফিক পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক শিশুকে অপহরণের হাত থেকে উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় রাজশাহী মেডিকেল...

ঘুস-তদবির নয়, মেধা দিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাকরি পেতে ঘুস দিতে...

Related Articles

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) “স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে...

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক লোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্রীর বাসায়...

কমিউনিটি ক্লিনিকের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের জমি দখল...

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামের এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার...