Home আঞ্চলিক গোয়াইনঘাটে ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
আঞ্চলিক

গোয়াইনঘাটে ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

Share
Share

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তোয়াকুল ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি অফিসকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছেন। নিয়মিত অফিসে উপস্থিত না থাকা, দেরিতে আসা এবং সেবা নিতে আসা মানুষদের ভোগান্তিতে ফেলার অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। জমির খাজনা পরিশোধ করতে গেলে নির্ধারিত টাকার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ দাবি করা হয় বলে জানান ভুক্তভোগীরা।

একাধিক ব্যক্তি অভিযোগ করেন, খাজনা পরিশোধের নামে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নেওয়া হলেও রশিদে উল্লেখ করা হয় মাত্র কয়েক হাজার টাকা। বাকি অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এছাড়া অফিস সহায়কদের পাশ কাটিয়ে দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কাজ করানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, এর আগে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মখলিছুর রহমান, উপজেলা যুব সংগঠনের নেতা এম এ মান্নান, স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান, জহির উদ্দিন, ময়না মিয়া, ফয়জুর রহমান, নূর উদ্দিন ও আরিফুল ইসলামসহ অনেকে।

এদিকে, গত বুধবার ভূমি অফিসের ভেতরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও এক অফিস সহায়কের মধ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি আলোচনায় এলে সংশ্লিষ্ট অফিস সহায়ককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একটি সরকারি দপ্তরের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এলাকাবাসীর জন্য লজ্জাজনক। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে ভুক্তভোগীসহ শতাধিক মানুষ অংশ নেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে শিশু অপহরণ চেষ্টার ঘটনা, ঝাড়ুদার আটক

রাজশাহীতে ট্রাফিক পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক শিশুকে অপহরণের হাত থেকে উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় রাজশাহী মেডিকেল...

ঘুস-তদবির নয়, মেধা দিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাকরি পেতে ঘুস দিতে...

Related Articles

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) “স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে...

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক লোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্রীর বাসায়...

কমিউনিটি ক্লিনিকের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের জমি দখল...

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামের এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার...