Home আন্তর্জাতিক একাত্তরের গণহত্যার বিচারে বাংলাদেশের পাশে থাকবে ভারত
আন্তর্জাতিক

একাত্তরের গণহত্যার বিচারে বাংলাদেশের পাশে থাকবে ভারত

Share
Share

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যার বিচারে বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ভারত। শুক্রবার এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, তা সবারই জানা। সে সময় লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করা হয় এবং নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। ফলে অসংখ্য মানুষ দেশ ছেড়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হন। এই নৃশংসতা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু পাকিস্তান এখনো তাদের এই অপরাধ অস্বীকার করে আসছে। ন্যায়বিচারের লড়াইয়ে আমরা বাংলাদেশের পাশে আছি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।

তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদি লোকসভার স্পিকার ওম বিরলার মাধ্যমে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছিলেন। সেই চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শপথ অনুষ্ঠানে আমাদের লোকসভার স্পিকার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁর মাধ্যমে অভিনন্দনপত্র ও সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা পাঠিয়েছেন। দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বৈচিত্র্যময় সম্পর্ক শুধু বজায় রাখতেই নয়, বরং আরও শক্তিশালী ও সম্প্রসারিত করতে চাই।’

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় মা-বাবার শখ পূরণে ‘হাতির পিঠে বর’

বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি—এমন দৃশ্যই পরিচিত। কেউ কেউ আবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। তবে সব চেনা রীতিকে পেছনে ফেলে...

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার দায়...

Related Articles

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কর্তৃপক্ষ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত...

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন...

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত...

;