Home আন্তর্জাতিক দুই ধর্মের উপাসনা নিয়ে বিতর্কে মুখ খুললেন সেলিম মার্চেন্ট
আন্তর্জাতিক

দুই ধর্মের উপাসনা নিয়ে বিতর্কে মুখ খুললেন সেলিম মার্চেন্ট

Share
Share

বলিউডের খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট আবারও আলোচনায় এসেছেন তার ধর্মীয় চর্চা নিয়ে দেওয়া মন্তব্যের কারণে। ‘সুকরআল্লা’, ‘মওলা মেরে’ ও ‘সাইয়াঁ’-এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা এই সঙ্গীতশিল্পী সম্প্রতি জানিয়েছেন, তিনি প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন এবং সোমবার পালন করেন শিবের উপাসনা। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সেলিম মার্চেন্টের গানে যেমন আল্লাহর নাম বারবার উঠে আসে, তেমনি প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে তিনি একটি করে গান প্রকাশ করেন। জন্মসূত্রে মুসলিম এই সুরকার অতীতে পহেলগাঁও ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘মুসলমান হয়ে লজ্জিত’। একইসঙ্গে মুসলিম পরিচয়ের কারণে কাজ কম পাওয়ার অভিযোগে এআর রহমান-এর মন্তব্যেরও তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন।

সাম্প্রতিক মন্তব্যের ব্যাখ্যায় সেলিম বলেন, তিনি দুই ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল। তার ভাষায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের পর সোমবার শিবের পূজা করা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, তবে তিনি এটিকে আধ্যাত্মিক বিশ্বাসের অংশ হিসেবেই দেখেন। তার মতে, ঈশ্বর ও সঙ্গীতের সঙ্গে তার সম্পর্ক এতটাই গভীর যে, সেটি কোনো নির্দিষ্ট ধর্মের সীমায় আবদ্ধ নয়। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ধর্মীয় সম্প্রীতি ও ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতার বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

Related Articles

টেকনাফে গুলিবিদ্ধ হাতি লোকালয়ে, তাড়াতে ঢিল ছুড়ল গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে...

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

;