Home জাতীয় ডব্লিউটিও সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী আজ
জাতীয়

ডব্লিউটিও সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী আজ

Share
Share

বিশ্ব বাণিজ্য সংস্থার World Trade Organization ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা থেকে ক্যামেরুন-এর উদ্দেশ্যে রওনা হচ্ছে। আগামী ২৬ থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে-তে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশগ্রহণ করবেন।

৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সম্মেলন শেষে আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

এবারের সম্মেলনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বিভিন্ন বাণিজ্য সুবিধা অর্জনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে। এর মধ্যে ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশন ছাড়াও বাণিজ্যমন্ত্রী একাধিক পার্শ্ব বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ডব্লিউটিও’র মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য রাষ্ট্রগুলো বৈশ্বিক বাণিজ্য নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে...

ফ্যামিলি কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তথ্য সংগ্রহ ও ছবি তোলার একপর্যায়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে পালিয়ে...

Related Articles

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

;