Home আন্তর্জাতিক ফিলিস্তিনিদের নিপীড়নে ইসরায়েলকে লাইসেন্স, অভিযোগ জাতিসংঘ প্রতিনিধির
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের নিপীড়নে ইসরায়েলকে লাইসেন্স, অভিযোগ জাতিসংঘ প্রতিনিধির

Share
Share

ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর ‘লাইসেন্স’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ফ্রানচেসকা আলবানিজ। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ-এ একটি নতুন প্রতিবেদন উপস্থাপনকালে এ মন্তব্য করেন।

আলবানিজ বলেন, তাঁর প্রতিবেদনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ‘জাতিগত নিধন’ নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, এতে ইসরায়েলের ব্যাপক ও পরিকল্পিত নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে এবং কীভাবে ফিলিস্তিনিদের জন্য একটি যন্ত্রণাদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে, তার বিস্তারিত বর্ণনা রয়েছে।

তিনি অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ইসরায়েলকে এই নিপীড়নে পরোক্ষভাবে উৎসাহ দিচ্ছে। “ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ অধিকাংশ দেশের সরকার ও তাদের মন্ত্রীরা এতে সম্মতি দিয়েছেন,” বলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ইসরায়েলি বাহিনী শিশুসহ সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এ সময় অন্তত ১০০ জন ইসরায়েলের হেফাজতে মারা গেছেন এবং প্রায় ৪ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন।

এছাড়া, হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়াই আটক রেখে ইসরায়েলি কারাগারে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএম নভেম্বরের প্রথম ১৫ দিনে বাংলাদেশ থেকে তাদের...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

;