সিলেটের বিশ্বনাথ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মধ্যে মোট পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি লুনা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি পরিবার যেন আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দেশের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে সবসময় রয়েছে। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি তৃণমূলে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন একযোগে কাজ করছে। ঈদের পরপরই বিশ্বনাথে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা কর্মসূচির মাধ্যমে এলাকার নিম্নআয়ের মানুষের ঈদ উদযাপন কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ। এতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...
ByDesk ReportJune 17, 2026বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...
ByDesk ReportJune 17, 2026বিপ্লব ইসলাম, রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির...
ByDesk ReportJune 18, 2026সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শেফদের সংগঠন ‘শেফস অ্যান্ড কুকস সিলেট...
ByDesk ReportJune 18, 2026খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা...
ByDesk ReportJune 18, 2026সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে...
ByDesk ReportJune 18, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment