Home আঞ্চলিক চাঁদা না দেওয়ায় গোয়াইনঘাটে খাল খনন কাজ বন্ধ
আঞ্চলিক

চাঁদা না দেওয়ায় গোয়াইনঘাটে খাল খনন কাজ বন্ধ

Share
Share

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে একটি সরকারি খাল খনন প্রকল্প চাঁদাবাজির অভিযোগে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ করেছে, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একদল স্থানীয় ব্যক্তি কাজ বন্ধ করে দিয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার কেন্দা খালে প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার খননের জন্য ৭২ লাখ ৪৪ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাজটি পায় ‘মেসার্স স্বপ্নীল এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী কাজ শুরু হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুলাইয়ে এবং মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের জুলাইয়ে।

ঠিকাদার আহমেদ হুসাইন তামিম অভিযোগ করেন, কাজ শুরু করতে গেলেই স্থানীয় কিছু ব্যক্তি তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি দাবি প্রত্যাখ্যান করলে তাঁকে হুমকি দেওয়া হয় এবং কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি আটজনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত প্রশাসনকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও বাস্তবে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ তাঁর।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৮ মার্চ গ্রামবাসীর উদ্যোগে খাল খননের কাজ আবার শুরু করা হয়। তবে দুই দিনের মধ্যেই পুনরায় হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, খালটি খনন করা হলে কয়েকশ বিঘা কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, যা স্থানীয় কৃষির জন্য গুরুত্বপূর্ণ।

গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ বলেন, খাল খনন নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরোধের কারণেই কাজ বন্ধ রয়েছে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ঠিকাদার আদালতে গেছেন বলেও তিনি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, চাঁদার কারণে কাজ বন্ধ থাকার বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

এদিকে আগামী ২৩ মার্চ সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর খাল খনন কাজ উদ্বোধনের কথা রয়েছে। এর আগে চলমান জটিলতার সমাধান হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার...

নেত্রকোণায় লড়ির ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের...

;