সিলেটের বিশ্বনাথ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মধ্যে মোট পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি লুনা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি পরিবার যেন আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দেশের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে সবসময় রয়েছে। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি তৃণমূলে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন একযোগে কাজ করছে। ঈদের পরপরই বিশ্বনাথে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা কর্মসূচির মাধ্যমে এলাকার নিম্নআয়ের মানুষের ঈদ উদযাপন কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ। এতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...
ByDesk ReportSeptember 19, 2026রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...
ByDesk ReportSeptember 19, 2026কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...
ByDesk ReportSeptember 21, 2026কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...
ByDesk ReportSeptember 21, 2026কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার...
ByDesk ReportSeptember 21, 2026নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের...
ByDesk ReportSeptember 21, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment