Home আন্তর্জাতিক লারিজানি হত্যা : ইসরায়েলের শতাধিক সামরিক স্থাপনায় ইরানের হামলা
আন্তর্জাতিক

লারিজানি হত্যা : ইসরায়েলের শতাধিক সামরিক স্থাপনায় ইরানের হামলা

Share
ইসরায়েলের শতাধিক সামরিক স্থাপনায় ইরানের হামলা
Share

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে । ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব ডা. আলী লারিজানি নিহতের প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার (১৮ মার্চ) আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতি অনুযায়ী, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৬১তম ধাপে এই অভিযান পরিচালনা করা হয়। লারিজানির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই প্রতিশোধমূলক হামলায় ইরান তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাল্টি-ওয়ারহেড ‘খোররামশাহর-৪’ এবং ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়াও এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে তেহরান।

আইআরজিসি জানায়, ইসরায়েলের অত্যন্ত শক্তিশালী ও বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ পরাস্ত করে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের হৃদপিণ্ডে অবস্থিত ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় সরাসরি আঘাত হানে।

প্রাথমিক তথ্যের বরাতে জানানো হয়েছে, এই তীব্র হামলার ফলে তেল আবিবের বিশাল অংশে ‘আংশিক ব্ল্যাকআউট’ বা বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে করে উদ্ধার তৎপরতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি বাহিনীর বেগ পেতে হচ্ছে। আইআরজিসি-র দাবি অনুযায়ী, চলমান এই অভিযানে এখন পর্যন্ত ২৩০ জনেরও বেশি ইসরায়েলি হতাহত হয়েছে।

হামলার পরিধি কেবল তেল আবিবেই সীমাবদ্ধ ছিল না। অধিকৃত আল-কুদস (জেরুজালেম), হাইফা বন্দর, প্রযুক্তিগত কেন্দ্র বিয়ের শেবা এবং নেগেভ মরুভূমির কৌশলগত সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও ইরানের এই তীব্র প্রতিশোধমূলক অভিযানের আওতায় ছিল।

গত ১৬ মার্চ ইসরায়েলি হামলায় ডা. আলী লারিজানি নিহত হওয়ার পর থেকেই তেহরান কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল। ইরান এই হত্যাকাণ্ডকে ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। এই পাল্টা হামলার পর সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হয়ে উঠেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: প্রেস টিভি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;