Home জাতীয় মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার
জাতীয়স্মরণে

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

Share
Share

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের তালিকায় অন্যতম আলোচিত নাম উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বীর শিক্ষিকা মাহেরীন চৌধুরী, যিনি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, সমাজসেবা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাহেরীন চৌধুরীকে মরণোত্তর এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে।

২০২৫ সালের জুলাই মাসে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনে আছড়ে পড়লে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

সেই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তিনি নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে একের পর এক শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন।

কিন্তু এই উদ্ধারকাজের সময় তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। পরে তাকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মারা যান।

মাহেরীন চৌধুরী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড, বিক্ষোভ মিছিল ও অপরাধ সংঘটনের চেষ্টার...

Related Articles

ভেরিফিকেশনের নামে এক হাজার তরুণের স্বপ্ন ধূলিসাৎ: নাহিদ ইসলাম

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক...

শনিবার খোলা থাকবে ব্যাংক

  ২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী...

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে...

;