Home জাতীয় আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ
জাতীয়সাম্প্রতিক

আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ

Share
Share

গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই আদালত চত্বরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা পরীমণি। আদালত ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় এক গণমাধ্যমকর্মীর প্রতি ক্ষিপ্ত হয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অশ্লীল গালিগালাজ করার অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন পরীমণি। আদালত চত্বরের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ধারণকৃত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়ার মাঝে এক সাংবাদিকের ওপর চরম উত্তেজিত হয়ে পড়েন পরীমণি। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’—এমন অভিযোগ তুলে তিনি বারবার ওই সাংবাদিকের দিকে হাত উঁচিয়ে তেড়ে যান।

তবে উপস্থিত ওই গণমাধ্যমকর্মী পরীমণিকে স্পর্শ করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা প্রশ্ন তোলেন, ‘আমি কেন আপনার গায়ে হাত দেব? আপনি আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?’ এ সময় পরীমণির সাথে থাকা এক সহযোগীকে বলতে শোনা যায়, ‘আপনি টেনে হাত ছিলে ফেলেছেন।’ এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। ঘটনা সম্পর্কে ভুক্তভোগী প্রতিবেদকের সংবাদমাধ্যম কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে ফোনটি ফেরত দেওয়া হলেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে জামিন পান এই অভিনেত্রী। মামলার সূত্রে জানা যায়, গতকাল মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু অ্যালার্জিজনিত অসুস্থতার অজুহাতে পরীমণি অনুপস্থিত থাকলে বাদীপক্ষ তাঁর জামিন বাতিলের আবেদন জানায়। আদালত সময় আবেদন খারিজ করে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে ব্যবসায়ী নাসির উদ্দিন বাদী হয়ে পরীমণির বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে এই মামলাটি করেন। ২০২৩ সালের জানুয়ারিতে মামলার অভিযোগ গঠিত হয় এবং সে সময়ও পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন তিনি।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের কারণে কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা যুক্তরাজ্যের

রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত থাকলে ইউরোপের কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার...

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে কাতার ও তুরস্কের মতো বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ অভিযোগকে পরাজয়ের...

Related Articles

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

হাতের ভেতরে কাঁচের টুকরা রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

  কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে কাঁচের আঘাতে আহত এক দিনমজুরের...

;