Home জাতীয় মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার
জাতীয়স্মরণে

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

Share
Share

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের তালিকায় অন্যতম আলোচিত নাম উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বীর শিক্ষিকা মাহেরীন চৌধুরী, যিনি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, সমাজসেবা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাহেরীন চৌধুরীকে মরণোত্তর এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে।

২০২৫ সালের জুলাই মাসে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনে আছড়ে পড়লে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

সেই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তিনি নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে একের পর এক শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন।

কিন্তু এই উদ্ধারকাজের সময় তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। পরে তাকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মারা যান।

মাহেরীন চৌধুরী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর অস্বস্তিতে পড়েছেন ইসরায়েলের ডানপন্থি রাজনীতিকেরা। ওয়াশিংটনে নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ...

হাতের ভেতরে কাঁচের টুকরা রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

  কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে কাঁচের আঘাতে আহত এক দিনমজুরের হাতের মাংসপেশিতে কাঁচের টুকরা রেখেই চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য...

Related Articles

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

;