Home জাতীয় অপরাধ রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
অপরাধ

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

Share
Share

 

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালকের ঘুষিতে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন মিশোরী উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে অটোরিকশাচালক আরমান (৩৫)-এর নাম উঠে এসেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সড়কে অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে আরমানের সঙ্গে কবির মোহরী (৫৫) নামের এক বৃদ্ধের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী। এ সময় আরমানের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষিপ্ত হয়ে আরমান বেলালের বুকে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহত বেলালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিহতের স্বজন ও এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শহিদ ওসমান চত্বরে অবস্থান নেন এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে চাঞ্চল্যকর ও...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় থমথমে পরিস্থিতির মধ্যে নতুন ও চাঞ্চল্যকর...

Related Articles

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে...

টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি কারেন্টজালসহ গ্রেপ্তার ১

  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি অবৈধ কারেন্টজালসহ মো. জামিল (৩০) নামের এক...

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির...

সিলেটে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ ছয়জন আটক

সিলেট নগরের উপশহর এলাকা থেকে পাঁচ তরুণীসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ...

;