Home আঞ্চলিক লালাবাজারের কৃষি উন্নয়নে জিয়াউর রহমানের পথ অনুসরণ করলেন এম এ মালিক
আঞ্চলিক

লালাবাজারের কৃষি উন্নয়নে জিয়াউর রহমানের পথ অনুসরণ করলেন এম এ মালিক

Share
Share

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ধনপুর খাল খনন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। এ সময় তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে খাল খনন কর্মসূচিকে সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা উপজেলা ও সিলেট-৩ আসনের উন্নয়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক (পিডি) ও সরকারি কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতাকর্মীসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ খাল খনন কর্মসূচির আওতায় ১০ হাজারের বেশি কৃষক উপকৃত হবেন। আধুনিক বাংলাদেশের কৃষি উন্নয়নের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকারও কৃষকবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে।

এম এ মালিক উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি জানান, স্থানীয় সড়ক উন্নয়নের দাবির বিষয়ে প্রয়োজনীয় আবেদন করা হলে তা বিবেচনা করা হবে এবং তিনি নিজেও সুপারিশ করবেন। পাশাপাশি পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারের পক্ষ থেকে চাল-ডাল ও ভিজিএফ সহায়তা প্রকৃত দরিদ্রদের মাঝে সুষমভাবে বিতরণের নির্দেশনা দেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃতভাবে বঞ্চিতদের তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠাতে হবে, যাতে ন্যায্যভাবে সহায়তা পৌঁছে দেওয়া যায়।

দক্ষিণ সুরমা উপজেলা বিএডিসি, উপজেলা প্রশাসন ও ডিএই আয়োজিত ‘সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় খাল খনন ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাদ আজিম আদনানসহ স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত...

Related Articles

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...