Home জাতীয় ধর্মব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী
জাতীয়

ধর্মব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

Share
Share

যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদের কোথাও জায়গা দেওয়া হবে না বলে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্তব্য করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ইসলামী বইমেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় ইসলামি মেলার উদ্বোধন ঘোষণা করে সাফল্য কামনা করেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই। তার হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। ইসলামিক ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে, আমরা তাতে অভিভূত। তাদের ভূমিকার কারণে ফাউন্ডেশন থেকে যেসব ইসলামিক বই বের হচ্ছে, সেগুলো পড়ে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারব।

তিনি আরও বলেন, অতীতে যারা অন্যায় অবিচার করেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অত্যাচারকারী, জুলুমবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করতে চায়, তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২৬ বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর খিলগাঁওয়ে ২৬ বছর আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আবদুল জলিল হাওলাদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার...

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ

সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি বলেন, মার্চ মাসেই...

Related Articles

গণভোট ইস্যুতে সরকার বিশ্বাসঘাতকতা করছে: শফিকুর রহমান

ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন...

শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে: গোলাম পরওয়ার

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক সংগঠনকে ‘হায়েনার মতো লেলিয়ে দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ...

গণভোট বাস্তবায়ন না হলে সংসদ–রাজপথ একাকার হবে: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় না হলে সংসদ ও রাজপথ একাকার হয়ে...

তেল সংকট কৃত্রিম, অসাধু চক্র দায়ী : মির্জা ফখরুল

ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের দীর্ঘ লাইন ও সরবরাহ ঘাটতির পরিস্থিতিকে ‘কৃত্রিম সংকট’...