Home জাতীয় জামায়াত আমির শফিকুর রহমানের দুই বাক্যের স্ট্যাটাসে ঝড়
জাতীয়

জামায়াত আমির শফিকুর রহমানের দুই বাক্যের স্ট্যাটাসে ঝড়

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুই বাক্যের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস রাতারাতি ভাইরাল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত পোস্টটি এক ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া ফেলে।

পোস্টটি প্রকাশের এক ঘণ্টার মধ্যে এতে ২ লাখ ৯৪ হাজারের বেশি প্রতিক্রিয়া, চার হাজারের বেশি শেয়ার এবং প্রায় ৩৩ হাজার মন্তব্য পড়ে—যা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত অনলাইন প্রতিক্রিয়ার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

শফিকুর রহমান স্ট্যাটাসে লিখেছেন, ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রসঙ্গে আরেকটি পোস্টে মন্তব্য করেন জামায়াত আমির। সেখানে তিনি লেখেন, “মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।”

ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে দেওয়া এই বার্তা সামাজিক মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। সমর্থকরা পোস্টটিকে ইতিবাচক হিসেবে দেখলেও সমালোচকরাও নিজেদের মতামত প্রকাশ করেন।

চলতি বছর প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।

দলীয় সূত্র বলছে, ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এ কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়।

শফিকুর রহমানের সংক্ষিপ্ত স্ট্যাটাস এবং শহীদ মিনারে তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং অন্যান্য প্ল্যাটফর্মে এটি ব্যাপকভাবে শেয়ার হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে নেতাদের সরাসরি ও সংক্ষিপ্ত বার্তা এখন জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে জাতীয় দিবস ও ঐতিহাসিক ইস্যুকে ঘিরে দেওয়া বক্তব্য দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালিতে ৩ জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ জব্দ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইরান। বুধবার (২২ এপ্রিল) ইরানের...

বিষধর সাপের ছোবল থেকে ৩০ শিশুকে বাঁচিয়ে প্রাণ দিল ‘কালী

মানুষের পরম বন্ধু হিসেবে কুকুরের বিশ্বস্ততার কাহিনী আমরা বহুবার শুনেছি, কিন্তু ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উদলা ব্লকের ধিরাকুলা গ্রামে যা ঘটল, তা কেবল বিশ্বস্ততা...

Related Articles

রাজস্ব ঘাটতিতে ঋণনির্ভর সরকার, বাড়ছে মূল্যস্ফীতির আশঙ্কা

বাংলাদেশে চলমান ঘাটতি বাজেটের চাপে সরকার ক্রমেই ঋণনির্ভর হয়ে পড়ছে, যা সামষ্টিক...

হাম সংক্রমণ দেশে বাড়ছে, উচ্চ ঝুঁকির সতর্কতা ডব্লিউএইচও

বাংলাদেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।...

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দেশের কয়েকটি...

ঢাকায়ও লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং করতে সরকার বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ,...