Home জাতীয় “কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না”: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

“কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না”: স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের বৈধ কাজে কেউ অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করতে পারবে না। এমন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন,“কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক— কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না।”

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পুলিশ জনগণের বন্ধু”— এ কথা শুধু মুখে বললে হবে না, বাস্তবেও সেটি প্রতিষ্ঠা করতে হবে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে নানা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশি ব্যবস্থা ছাড়া সমাজ টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।মন্ত্রী জানান, পুলিশকে সংস্কার ও তাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন,“ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে।”

তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। এজন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের সাহস জোগানো এবং সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

মন্ত্রী স্পষ্ট করে দেন, পুলিশের কার্যক্রম পরিচালনায় যেন জনভোগান্তি না হয়, সে বিষয়েও নজর রাখা হবে।তার ভাষায়, পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সমর্থন চেয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে ঢাকা উত্তরে...

Related Articles

ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেনচালু সিদ্ধান্ত নেয়া হয়েছে: রেলমন্ত্রী

মানিকগঞ্জে রেললাইন সংযোগ ও ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত মেট্রোরেল চালুর দাবিতে যোগাযোগ...

পদ্মা রেলসেতুর পিলার ঘিরে বিতর্কে মুখ খুললেন সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে-এমন অভিযোগ সঠিক নয়...

বক্তব্যের সময়সীমা নিয়ে জেবা আমিন খানকে স্পিকারের পরামর্শ

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় চাওয়ায়...

ঢাকায় ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় আবু জুবায়ের (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু...