Home আন্তর্জাতিক আমাদের নেতার দিকে হাত বাড়ালে তা কেটে ফেলা হবে
আন্তর্জাতিক

আমাদের নেতার দিকে হাত বাড়ালে তা কেটে ফেলা হবে

Share
Share

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ‘যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে তিনি বলেছেন, খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবলফাজল শেখারচি বলেন, ট্রাম্প ভালো করেই জানেন আমাদের নেতার দিকে যদি কেউ আগ্রাসনের হাত বাড়ায়, আমরা শুধু সেই হাত কেটে দেব না বরং তাদের পুরো জগৎ আগুনে জ্বালিয়ে দেব।

ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে খামেনির প্রায় চার দশকের শাসনের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে বলেন, ইরানের জন্য নতুন নেতৃত্বের সময় এসেছে। এর কয়েক দিনের মধ্যেই ইরানের এই কড়া প্রতিক্রিয়া এলো।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালানো হয়। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প এর আগে বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং বিক্ষোভের পর গণফাঁসি হলে তা ইরানের জন্য রেড লাইন অতিক্রমের শামিল হবে।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি অবশ্য বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি স্বীকার করেছেন, সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগামী ২ দিন ভারি বৃষ্টির আভাস, ১০ জেলায় বন্যার শঙ্কা

  দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের উজানে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।...

এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানের হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থান–সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর বিচারকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।...

Related Articles

স্পেনে ভয়াবহ দাবানল : কোটি টাকার অনুদান দিয়েছেন লিওনেল মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিস্তৃত এলাকা জুড়ে ভয়াবহ দাবানলের ঘটনায় গভীর সমবেদনা ও...

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস: প্রাণহানি ৭

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার মধ্যাঞ্চল।...

ধ্বংসস্তূপ থেকে তিন বছর পর ১১২ মরদেহ উদ্ধার, গাজায় বৃহত্তম গণজানাজা অনুষ্ঠিত

দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় উদ্ধার করা হলো ১১২...

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...