Home আন্তর্জাতিক ‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ
আন্তর্জাতিকসাম্প্রতিক

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

Share
Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে সুর চড়িয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী যদি জনসম্মুখে তাঁর আসল শিক্ষাগত সনদ প্রকাশ করেন, তবে অভিজিৎ নিজেও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাওয়া স্কলারশিপ ও এডুকেশন লোনের (শিক্ষা ঋণ) যাবতীয় নথিপত্র প্রকাশ্যে আনবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

গত ৩ আগস্ট (সোমবার) রাতে নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিজিৎ এই ক্ষুরধার মন্তব্য করেন। ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানান যে, তাঁর শিক্ষার অর্থায়ন কীভাবে হয়েছে তার প্রতিটি কাগজ তিনি দেখাত তৈরি, কিন্তু প্রধানমন্ত্রী কি নিজের ডিগ্রির কাগজ প্রকাশ্যে আনবেন?

মূলত সম্প্রতি সুরাটের এক তথ্য অধিকারকর্মী অভিজিৎ দীপকের বাবার আর্থিক লেনদেন ও সম্পত্তির তদন্ত দাবি করে প্রশ্ন তোলেন। অভিযোগ করা হয়, একজন অবসরপ্রাপ্ত সাধারণ সরকারি চাকরিজীবী হয়ে কীভাবে তিনি তাঁর ছেলেকে বিপুল অর্থ খরচ করে আমেরিকায় পড়াশোনা করতে পাঠালেন! এই অভিযোগের জবাবে অভিজিৎ জানান, তিনি বাবার টাকায় নয়, বরং নিজের মেধা ও ইউনিভার্সিটির স্কলারশিপ এবং অনুমোদিত ব্যাংক ঋণের মাধ্যমেই যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করেছেন।

উল্লেখ্য, নরেন্দ্র মোদির স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ভারতে দীর্ঘ দিন ধরেই বিরোধী রাজনৈতিক দল ও অধিকারকর্মীদের মধ্যে বিতর্ক রয়েছে। বিরোধীরা বরাবরই তাঁর ডিগ্রির সত্যতা প্রমাণের জন্য নথিপত্র জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়ে আসছেন। এই পরিস্থিতিতে দীপকের এমন মন্তব্য মোদির ডিগ্রি বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর উপজেলার ‘থানার মোড়’ তখনই সরগরম। ছোট ছোট দলে জড়ো হচ্ছেন খেটে...

ক্যারিয়ারে চরম হতাশায় চাষবাস করতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

বলিউডে নাম লেখানোর পর প্রথম সিনেমাই বাণিজ্যিকভাবে দারুণ সফল হলেও ক্যারিয়ার গুছিয়ে নিতে দীর্ঘ লড়াই চালাতে হয়েছিল ভারতীয় তারকা অভিনেত্রী ইয়ামি গৌতমকে। কাঙ্ক্ষিত...

Related Articles

‘ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: নুরুল হক নুর

জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

সপ্তম বিয়ের পর টাকা হাতিয়ে বৃদ্ধাকে হত্যা, জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের এক হত্যা মামলায় অভিযুক্ত জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর...