Home আন্তর্জাতিক পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা
আন্তর্জাতিকজাতীয়

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

Share
Share

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত এক ব্যক্তি। ৩ আগস্ট (সোমবার) রাত ১১টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকা থেকে স্থানীয় উত্তেজিত জনতা তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই নারীর ঘরে জহিরুলকে দেখতে পেয়ে এলাকাবাসী তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তাঁকে বাড়ির বারান্দার খুঁটির সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও স্থানীয় জনতার তীব্র ক্ষোভ ও উত্তেজনার কারণে রাতে তাকে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে পরিবেশ কিছুটা শান্ত হলে পুলিশ তাঁেক উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসীর অভিযোগ ও স্থানীয় তথ্য মতে, জহিরুল ইসলামের আগে থেকেই চারটি বিয়ে রয়েছে এবং তিনি এলাকায় জামায়াতে ইসলামীর একজন সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত।

এদিকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জহিরুল কেবলই সাধারণ একজন সমর্থক। দলীয় বা সাংগঠনিকভাবে তাঁর কোনো পদ বা সদস্যপদ নেই বলে দাবি করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, অভিযুক্ত পুরুষ ও সংশ্লিষ্ট নারী দুজনকেই নিরাপদ হেফাজতে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ বিকেল ৩টা পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ না পাওয়া গেলেও সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি কারেন্টজালসহ গ্রেপ্তার ১

  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি অবৈধ কারেন্টজালসহ মো. জামিল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের...

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয়...

Related Articles

ইউএনজিএতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায়...

ভেরিফিকেশনের নামে এক হাজার তরুণের স্বপ্ন ধূলিসাৎ: নাহিদ ইসলাম

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত...

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট বাংলাদেশসহ যে ৭৭ দেশের প্রতিনিধির

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময়...

;