Home জাতীয় সাড়ে ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজা হলো দুই বোন
জাতীয়রাজনীতি

সাড়ে ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজা হলো দুই বোন

Share
Share

নরসিংদীতে হুমায়রা ইসলাম তানহা (৮ বছর ৯ মাস) ও তানজিন ইসলাম জিদনী (১০ বছর ১১ মাস) নামে আপন দুই বোন মাত্র সাড়ে ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজা হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, তারা ঢাকার মিরপুর পল্লবী-১২ এলাকার ঐতিহ্যবাহী তামিরুন নিসা সিদ্দিকিয়া বালিকা মাদরাসা থেকে ২০২৫ শিক্ষাবর্ষে একই দিনে কোরআনের হিফজ শুরু করে আল্লাহর বিশেষ অনুগ্রহে একই দিনে তা সম্পন্ন করে। অল্প বয়সে এবং স্বল্প সময়ে এই সাফল্য ধর্মীয় অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

হুমায়রা ও তানজিন নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের কন্যা। পরিবার ও শিক্ষকদের তত্ত্বাবধানে তারা নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও মনোযোগের মাধ্যমে হিফজ সম্পন্ন করেছে ।

এ বিষয়ে তামিরুন নিসা সিদ্দিকিয়া বালিকা মাদরাসার প্রধান শিক্ষিকা মুহতারামা রাবেয়া হাসান গণমাধ্যমকে বলেন,“হুমায়রা ও তানজিন—দুই বোনই অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্রী। তারা একই দিনে হিফজ শুরু করে আল্লাহ তাআলার বিশেষ রহমত ও অশেষ মেহেরবানিতে একই দিনে তা সম্পন্ন করেছে। এত অল্প সময়ে পবিত্র কোরআনের হিফজ শেষ করা আমাদের মাদরাসার জন্য গর্বের বিষয়।”

তিনি আরও বলেন,“এই অর্জন প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা, আন্তরিক চেষ্টা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে অল্প বয়সেই বড় সাফল্য অর্জন সম্ভব। এটি শুধু আমাদের মাদরাসা নয়, পুরো সমাজ ও জাতির জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।”

মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানা গেছে, হুমায়রা ও তানজিন নিয়মিত কোরআন তিলাওয়াত, পুনরাবৃত্তি এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করেই এই সাফল্যে পৌঁছেছে। তাদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও অধ্যবসায় অন্য শিক্ষার্থীদের জন্যও দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শেষে প্রধান শিক্ষিকা রাবেয়া হাসান দোয়া করে বলেন,“আল্লাহ তাআলা যেন হুমায়রা ইসলাম তানহা ও তানজিন ইসলাম জিদনীকে পবিত্র কোরআনের আলোয় জীবন পরিচালনার তাওফিক দান করেন। তাদের ইলম ও আমলে বরকত দান করেন এবং দ্বীন ও মানবতার খেদমতে কবুল করে নেন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ উল্টে গিয়ে ডুবে গেছে। তবে ভাগ্যক্রমে জাহাজটিতে থাকা ১৩ জন...

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ১৫ আগস্ট পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয়

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোপালগঞ্জ জেলা জুড়ে ৫ প্লাটুন বর্ডার গার্ড...

Related Articles

জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে অন্তর্বর্তী সরকার: ইশরাক হোসেন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় কবর পাকা করার জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের...

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস: বন্যার আশঙ্কায় নিম্নাঞ্চল

উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের ভেতরের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধির ফলে রংপুর,...

ওনারা ক্ষমতার টেবিলে বসেন, চোখ হারায় আলিফের মতো কর্মীরা: তাসনিম জারা

কেন্দ্রীয় রাজনীতির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তৃণমূলের রক্তক্ষয়ী রাজনীতির বৈপরীত্য তুলে ধরে কড়া...

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো...